যাত্রাবাড়ীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- ১। আরিফ ওরফে শান্ত (২৩)।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক টিম ওয়ারী ও মতিঝিল বিভাগে বিশেষ অভিযান ডিউটি করার সময় খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীদের ওপর ছিনতাইয়ের চেষ্টাকালে শান্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মন্তব্য