নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক গ্রেফতার*
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং নিষিদ্ধ সংগঠন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদুর রহমান শিপন (৫০)কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯.০০ ঘটিকায় তুরাগ থানার দিয়াবাড়ী বৌ বাজার এলাকা হতে আসামী মো: মাসুদুর রহমান শিপন কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধের মোট ০৩ টি মামলার বিবরণ পাওয়া যায়।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
পাঠকের মন্তব্য