বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

যাত্রাবাড়ী ও পল্টনে পৃথক অভিযানে সাত ছিনতাইকারী গ্রেফতার*

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.

যাত্রাবাড়ী ও পল্টনে পৃথক অভিযানে সাত ছিনতাইকারী গ্রেফতার*

রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাফর দুলা (২২) ২। মোঃ আশিক (২৬) ৩। মোঃ সিয়াম (২৭) ৪। ফারহান ইসলাম (২৬) ৫। মোঃ আকাশ (২৪) ৬। জাহিদুল ইসলাম তমাল (২৬) ও ৭। মোঃ হাবিব (৩৮)।

এসআরইউ সূত্রে জানা যায় , শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তমাল ও হাবিবকে গ্রেফতার করে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

অপরদিকে, রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় পল্টন থানাধীন গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে জাফর, আশিক, সিয়াম, ফারহান ও আকাশকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও দস্যুতার মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যাত্রাবাড়ী ও পল্টন থানা থেকে আটক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।