বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শ্যামপুর মডেল থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯*

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শামীম (২৪), ২। মোঃ রফিক (৩৬), ৩। মোঃ বায়েজিদ শেখ (২০), ৪। মোঃ নূর ইসলাম অনিক ওরফে বিদুল (২৮), ৫। মোঃ ফারুক হোসেন (৪৮), ৬। হৃদয় দে (২৪), ৭। মোঃ পারভেজ (৩৪), ৮। মোঃ মঞ্জু (৩৪), ৯। মোঃ রাকিব হোসেন (৩০), ১০। মোঃ ইমন (২২), ১১। মোঃ আব্বাস জমাদার (৩৫), ১২। আব্দুল গফুর (৪১), ১৩। মোঃ আলমগীর মাতুব্বর (৫৫), ১৪। মোঃ সাইদুর রহমান (৩২), ১৫। মোঃ নাসির (২৫), ১৬। মোঃ হারুন (৪৫), ১৭। মোঃ রাকিব হোসেন (২২), ১৮। মোঃ সোহেল (৩৮) এবং ১৯। আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

শ্যামপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।