বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শাহআলীতে এসআরবি-৪ এর অভিযানে ৩১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- লক্ষ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*

নিজস্ব প্রতিবেদক

শাহআলীতে এসআরবি-৪ এর অভিযানে ৩১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- লক্ষ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*

১। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা) মূল্যের ৩১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- (দশ লক্ষ সাতানব্বই হাজার নয়শত আশি) টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ নাসিম (৩০) এবং ২। মোছাঃ শিউলি আক্তার (২৭)।

২। মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ এসআরবি-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নাসিম (৩০) এবং ২। মোছাঃ শিউলি আক্তার (২৭)’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ৩০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামি মোছাঃ শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার স্বামী মোঃ রিপন হাসান (৩৮) মাদক ব্যবসার সাথে জড়িত, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করতে গেলে তার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। তৎক্ষনাৎ উক্ত বাসায় তল্লাশী করে ১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- (দশ লক্ষ সাতানব্বই হাজার নয়শত আশি) উদ্ধার করা হয়।

৩। আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে মজুদ করত এবং পরবর্তীতে শাহ আলী, পল্লবী ও মিরপুরসহ তার আশপাশের এলাকায় অধিক দামে খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।