বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

কুলাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন আল সালোক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন আল সালোক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুলাউড়া সদর ইউনিয়ন শাখার সভাপতি সালাউদ্দিন আল সালোককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন আল সালোক কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি উপজেলার প্রতাবী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মুঠোফোনে জানান, গ্রেপ্তার সালাউদ্দিন আল সালোক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে উচ্চ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।