কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আনিচুর রহমানের পূজামণ্ডপ পরিদর্শন, দিলেন আর্থিক সহায়তা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনিচুর রহমান ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করে মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আনিচুর রহমান ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য। পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন এম সোহেল মেহেদী, সাংগঠনিক সম্পাদক; চিকিৎসক আব্দুর রহমান লাবলু; আশফাক রানা, প্রচার সম্পাদক; জাহাঙ্গীর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আনিচুর রহমান পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মন্দিরগুলোর পূজা আয়োজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
তাঁর এ কর্মসূচিতে প্রায় ৮০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
পাঠকের মন্তব্য