লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুভ মহালয়া উদযাপন
লোহাগাড়া প্রতিনিধি: সুকুমার নাথ
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে শুভ মহালয়া উদযাপন করা হয়েছে। দেবীপক্ষের সূচনাকে ঘিরে দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অংশ নেন পাঁচ শতাধিক ভক্তবৃন্দ।
শনিবার (১০ অক্টোবর) উত্তর কলাউজান রাবারড্যাম এলাকাস্থ শ্রীশ্রী ব্রহ্মময়ী কালীমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ও শিক্ষক রিটন কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, প্রকৌশলী অশোক দাশ, শিক্ষক অনুপ কুমার দাশ, রবিশংকর দাশ, ব্যাংকার কানন দত্ত ও স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিষরত্ন কাঞ্চন আচার্য্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত দাশ নটু, শ্রীশ্রী ব্রহ্মময়ী কালীমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ, পূজা উদযাপন পরিষদের পদুয়া ইউনিয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট রণজয় মিত্র, চুনতি ইউনিয়ন কমিটির সভাপতি সঞ্জয় আচার্য্য, চরম্বা ইউনিয়ন কমিটির সভাপতি টিটু দাশ ও আধুনগর ইউনিয়ন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র সুশীলসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্য এবং স্থানীয় ভক্তরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ রনি দাশ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক রাজিব দাশ, দপ্তর সম্পাদক মধু কান্তি দাশ, গণসংযোগ সম্পাদক ডা. সুকুমার নাথ, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শিক্ষক বাপ্পা দাশ, সাংস্কৃতিক সম্পাদক ডা. তাপস দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ডা. রুপন দাশ, সমাজকল্যাণ সম্পাদক রনজিত দাশ নটু, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুজন দাশ, আইনবিষয়ক সম্পাদক সুমন কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক শিক্ষক জুয়েল দাশ, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ডেজী মল্লিক, পূজাবিষয়ক সম্পাদক ডা. উজ্জ্বল দাশগুপ্ত এবং সহ-পূজাবিষয়ক সম্পাদক নিতাই চৌধুরী।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পার্থ সারথি দাশ যীশু, সাংবাদিক রতন দাশ, দয়াল দাশ, প্রেমানন্দ দাশ, বিশ্বজিৎ চৌধুরী শিবু, নয়ন শিকদার, প্রদীপ শীল, বিলাশ দাশ, বিশ্বজিৎ চৌধুরী, সমীর দেবনাথ বাসু, রুবি দাশ ও দিলীপ জলদাশসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি পদুয়া, চুনতি, আধুনগর, বড়হাতিয়া, চরম্বা ও কলাউজান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ শুভ মহালয়া উদযাপন অনুষ্ঠান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজনে ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে বরণ করা হয়।
পাঠকের মন্তব্য