বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হলেন রাহাত ইসলাম সাগর

মোঃ এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হলেন রাহাত ইসলাম সাগর

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাহাত ইসলাম সাগর। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, রাহাত ইসলাম সাগরের দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা কিশোরগঞ্জের ক্রিকেটের উন্নয়ন, প্রসার এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।