বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় কৃষকদলের সমাবেশ

সালমা জাহান, বগুড়া সদর প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় কৃষকদলের সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় কৃষকদলের সমাবেশ

সালমা জাহান, বগুড়া সদর প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, বগুড়া জেলা কমিটি।

রোববার (১১ অক্টোবর) বগুড়া শহরের সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সদস্যসচিব এনামুল হক সুমন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম এবং কে এম খাইরুল বাশার।

সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানান। এ সময় জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।