বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

কেশবপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ, উপকৃত হবেন ৩ হাজার ২৩০ কৃষক

অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর)

কেশবপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ, উপকৃত হবেন ৩ হাজার ২৩০ কৃষক

যশোরের কেশবপুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক সম্রাট হোসেন ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

কৃষি কর্মকর্তা জানান, ৩ হাজার ২০০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৩ হেক্টর জমিতে সরিষা ও ২০ হেক্টর জমিতে মসুরসহ বিভিন্ন রবি ফসলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আশানুরূপ ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।