ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রীর মতবিনিময় ও বৃক্ষরোপণ
দিলীপ চন্দ ফরিদপুর:
ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা এলজিইডি কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
অভ্যর্থনা শেষে প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতাদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বৈঠকে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়াদি ও দাপ্তরিক কাজ নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভা শেষে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য