বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

দেশীয় ফ্যাশন ও সংস্কৃতির অনন্য উপস্থাপনায় DCA আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল।

মহি উদ্দিন বিনোদন ডেস্ক

দেশীয় ফ্যাশন ও সংস্কৃতির অনন্য উপস্থাপনায় DCA আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল।

৩০ মডেলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী পোশাক নিয়ে মনোমুগ্ধকর র‍্যাম্প শো উপস্থাপনা

ফ্যাশন কোরিওগ্রাফি ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ DCA আইকনিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল।

রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নূর)।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শাহরিয়ার সোহেলের কোরিওগ্রাফিতে ৩০ জন মডেলের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর র‍্যাম্প শো। এতে ২০ জন নারী ও ১০ জন পুরুষ মডেল অংশ নেন। র‍্যাম্প শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় ফ্যাশনকে নান্দনিকভাবে তুলে ধরা হয়।

র‍্যাম্প শো প্রসঙ্গে শাহরিয়ার সোহেল বলেন, “আমাদের র‍্যাম্প শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশীয় ফ্যাশনকে তুলে ধরার চেষ্টা করেছি। নারীদের শাড়ি ও থ্রি-পিস এবং পুরুষদের পাঞ্জাবি ও ব্লেজারের মাধ্যমে দেশীয় ঐতিহ্যকে সুন্দরভাবে উপস্থাপন করেছি।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমার স্বপ্ন শুধু একটি সুন্দর র‍্যাম্প শো উপস্থাপন করা নয়; বরং বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা ও আত্মবিশ্বাস রয়েছে আমার।”

তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা মানুষের মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। তাই নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা তার অন্যতম লক্ষ্য।

এ সময় তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চায় সবাইকে এগিয়ে আসার এবং অপসংস্কৃতি ও নেতিবাচকতা থেকে দূরে থাকার আহ্বান জানান। যারা ভালো কাজ করছেন এবং দেশের সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহ ও সহযোগিতা করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শাহরিয়ার সোহেলের প্রত্যাশা, সুস্থ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নতুনভাবে পরিচিতি লাভ করবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।