বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৬—সিজন ৩’

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৬—সিজন ৩’

দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, পেশাজীবী ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা দিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৬—সিজন ৩’। আগামী ২৪ নভেম্বর বরদুহাজার ছাব্বিশ তারিখে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে চীন মৈত্রী, মানে মন্ত্রী চীন মৈত্রী রয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, করপোরেট প্রতিনিধি, শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, পেশাজীবী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকরা জানান, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সফল ব্যক্তিদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজ ও মানবিক কর্মকাণ্ডে সোহানা ফাউন্ডেশন

Sohana Foundation সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিভাবান ও সম্ভাবনাময় ব্যক্তিদের উৎসাহিত করা, নারী ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে অনুপ্রেরণার উদাহরণ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

আয়োজনের নেতৃত্বে লুবনা আক্তার

অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইজার লুবনা আক্তার একজন নারী উদ্যোক্তা ও সংগঠক হিসেবে এ আয়োজনকে এগিয়ে নিতে কাজ করছেন। তাঁর নেতৃত্বে উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মাননা ও নেটওয়ার্কিংয়ের সুযোগের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের নেতৃত্বের ক্ষেত্রে উৎসাহিত করা এবং তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৬—সিজন ৩’-এ সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি করপোরেট ব্যক্তিত্ব, পেশাজীবী, শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানে একটি বিস্তৃত পরিসর তৈরি হবে। ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় প্রচারের সুযোগও থাকবে।

আয়োজকরা জানান, এটি শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং সফলতা, নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়ার একটি সম্মিলিত উদ্যোগ। এর মাধ্যমে দেশের সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্যোক্তা ও নেতৃত্বের ক্ষেত্রে উৎসাহিত করা হবে।

অনুষ্ঠান: Sohana International Business Award 2026—Season 3

আয়োজক: Sohana Foundation & Sohana Fashion

ইভেন্ট অর্গানাইজার: Lubna Akter

তারিখ: ২৪ নভেম্বর বরদুহাজার ছাব্বিশ

স্থান: চীন মৈত্রী, মানে মন্ত্রী চীন মৈত্রী রয়

সময়: বিকেল ৫টা (চূড়ান্ত ঘোষণা সাপেক্ষে)

যোগাযোগ: +৮৮০১৭১৫-৫০৯৩৩২

অনুষ্ঠানটি সংবাদ কাভারেজের জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।