বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং তার নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে শিশুটি নিরাপদ পরিবেশে আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যা পাবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উদ্ধার হওয়া নবজাতকের নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করার পথ তৈরি হয়েছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।